Skip to main content

Posts

Showing posts with the label সুস্বাস্থ্য

সুস্বাস্থ্য পেতে আপনার করণীয়........

সুস্বাস্থ্য ও মেদহীন শরীর আমাদের সকলের কাম্য। কিন্তু সেটা অর্জন করতে একটু পরিশ্রম তো করতে হবেই। এছাড়া আমাদের অসচেতনেতার কারণে সুস্বাস্থ্য রয়ে যায় হাতের নাগালের বাইরে। যেমন ধরুন, সকালে নাস্তার আগে কী করতে হবে? অবশ্যই দাঁত ব্রাশ, অন্তত এমন জবাবটাই দেবেন সবাই। কিন্তু জানেন কি? দাঁত ব্রাশ করার পর্বটি নাশতার আগে নয় বরং নাশতার পরে করলেই ভালো। আর এতেই সুস্থ থাকবে আপনার দাঁত। এছাড়াও সুস্বাস্থ্য পেতে রয়েছে আরো কিছু উপায়। সবাই চায় নিজের সুগঠিত ও কার্যক্ষম শরীর। এই প্রত্যাশা পূরণ সহজ কাজ নয়। সে কারণে নিজের স্বাস্থ্য ঠিক রাখতে কিছু হেলথ টিপস মেনে চলা উচিত। জেনে নিন সুস্বাস্থ্যের জন্য সেরা  হেলথ টিপস। >>>   সকাল বেলার নাস্তা করতে কখনওই ভুল করবেন না। সারাদিন কর্মক্ষম থাকার শক্তি অর্জনের জন্য সকালের নাস্তার বিকল্প নেই। নাস্তা হিসাবে টোস্ট, ফলমূল, শাকসবজি, পনির কিংবা দুধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন। >>>  প্রতিবেলার খাবারে ভাত – তরকারীর উপর ঝাঁপিয়ে না পড়ে সবজি এবং ফলমূল খেতে অভ্যাস করুন। এইসব খাবার প্রচুর ভিটামিন, মিনারেল এবং শ্বাসতন্ত্রু দ্বারা পরিপূর্ণ...